Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে নতুন সড়ক নির্মাণ, উচ্ছ্বসিত স্থানীয়রা

  • আপডেট টাইম : 19-03-2025 ইং
  • 499633 বার পঠিত
নানিয়ারচরে নতুন সড়ক নির্মাণ, উচ্ছ্বসিত স্থানীয়রা
রিপোর্টারঃ N/A

মেহেরাজ হোসেন সুজন

রাঙ্গামাটির নানিয়ারচরের সাবেক্ষং ইউনিয়নের বরপুল পাড়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে আড়াই কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা হচ্ছে।

এ সড়ক নির্মাণের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে এবং কৃষিজাত পণ্য পরিবহনসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা একটি উন্নত সংযোগ সড়কের অভাবে দুর্ভোগ পোহাচ্ছিলেন। নতুন এই সড়ক নির্মাণের ফলে কৃষকদের উৎপাদিত আনারস, কলা, সবজি ও অন্যান্য কৃষিপণ্য দ্রুত এবং সহজে বাজারজাত করা সম্ভব হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষের যাতায়াতও আগের তুলনায় অনেক স্বাচ্ছন্দ্যময় হয়েছে।

সরকারের এই উদ্যোগে এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন এবং সড়ক নির্মাণের গুণগত মান ও দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তাদের আশা, ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকলে প্রত্যন্ত এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়