Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বৈসাবি'র ১৬ দিনব্যাপি উদ্যোক্তা মেলা শুরু

  • আপডেট টাইম : 21-03-2025 ইং
  • 431059 বার পঠিত
খাগড়াছড়িতে বৈসাবি'র ১৬ দিনব্যাপি উদ্যোক্তা মেলা শুরু
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক

পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বৈসু-সাংগ্রাই-বিঝু উপলক্ষ্যে খাগড়াছড়িতে নারী উদ্যোক্তা নেটওয়ার্কের আয়োজনে জাবারাং ও টিএএমএস প্রকল্পের সহযোগিতায় পণ্য ক্রয় ও বিক্রয়ের অংশ হিসেবে ১৬ দিনব্যাপি উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকালে জেলা সদরের মহাজনপাড়াস্থ সূর্য শিখা ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয়। এ সময় নারী উদ্যোক্তা নেটওয়ার্কের সভাপতি লাকী চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৬ দিনব্যাপি উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা।

এ মেলায় পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাক, পিঠা-পুলি, গহনা, রাংবাতাংসহ বিভিন্ন ধরনের পণ্যের পসরা নিয়ে বসেছেন উদ্যোক্তারা। মেলায় বিভিন্ন পণ্যের ৪০টি স্টল নিয়ে বসেছে নারী উদ্যোক্তারা।

উদ্বোধনকালে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নারায়ন চন্দ্র খাঁ, টিএএমএস প্রকল্পের প্রকল্প সমন্বয়ক পাইউমং চৌধুরী, নারী উদ্যোক্তা অর্থি চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়