Logo
| বঙ্গাব্দ

রুমায় সুপেয় পানির সমস্যা দূরীকরণে ৯ বিজিবি'র সহায়তা

  • আপডেট টাইম : 14-04-2025 ইং
  • 406178 বার পঠিত
রুমায় সুপেয় পানির সমস্যা দূরীকরণে ৯ বিজিবি'র সহায়তা
রিপোর্টারঃ N/A

মোঃ লোকমান হাকিম, রুমা প্রতিনিধিঃ


বান্দরবান রুমায় ব্যাটালিয়ন (৯ বিজিবি) পক্ষ থেকে আনন্দ পাড়ায় পানির পাইপ ও শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। 


রবিবার(১৩ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় ৯ বিজিবি এর নায়েব সুবেদার মো মিজানুর রহমান আনন্দ পাড়ার কারবারি নিকট ৫০০ ফুট পাইপ ও শিক্ষা সামগ্রী ক্রয়ের নিমিত্তে নগত অর্থ প্রদান করেন।


উল্লেখ্য যে, রুমা ব্যাটালিয়ন সদর হতে ৩৫ কিঃমিঃ দূরবর্তী অত্যন্ত গহীন ও দুর্গম পাহাড়ে আনন্দ পাড়ায় বসবাসরত জনগোষ্ঠী দীর্ঘদিন যাবত সুপেয় পানির সমস্যায় ভুগছিল। সুপেয় পানির সমস্যা দূরীকরণে পাড়ার কারবারী রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর অধিনায়ক বিএ-৭০২৫ লেঃ কর্নেল এ বি এম শাহ্ রেজা, পিএসসি এর নিকট ৫০০ ফুট পানির পাইপ প্রদানের জন্য আবেদন করেন।



ইতোপূর্বে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) গরীব ও দুঃস্থদের মাঝে খাবার, ত্রাণসামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় পাহাড়ী জনগোষ্টির এ মানবিক আবেদনে সাড়া দিয়ে অধিনায়ক মহোদয় তাদের সুপেয় পানির ব্যবস্থাপনার সুবিধার্থে ৫০০ ফুট পাইপ ও শিক্ষা সামগ্রী ক্রয়ের নগত অর্থ প্রদান করেন। 


এসময় বিজিবি’র অন্যান্য পদবীর সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং ভবিষ্যতে  রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এ ধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত রাখবে বলে আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়