Logo
| বঙ্গাব্দ

অপহরণ মামলায় রাঙ্গুনিয়ায় দলিল লেখক কারাগারে

  • আপডেট টাইম : 24-04-2025 ইং
  • 485818 বার পঠিত
অপহরণ মামলায় রাঙ্গুনিয়ায় দলিল লেখক কারাগারে
রিপোর্টারঃ N/A

অর্ণব মল্লিক, কাপ্তাই

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক দলিল লেখককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে আদালত। তার নাম মো. সোলেমান (৪৩)। তিনি বেতাগী ইউনিয়নের পূর্ব বেতাগী গ্রামের দক্ষিণ পাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে।

বুধবার (২৩ এপ্রিল) সকালে  একটি অপহরণ মামলায় জামিন নিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, উপজেলার বেতাগী ইউনিয়নের ইসমাইল হোসাইন নামে এক ব্যক্তি এ বছরের ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ সোলাইমানসহ তার ভাইয়ের  বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় জামিন নিতে গেলে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী বলেন, সোলাইমানের বিরুদ্ধে নানা জাল-জালিয়াতি কাগজপত্র তৈরি করে জমি রেজিস্ট্রির অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়