Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

  • আপডেট টাইম : 14-05-2025 ইং
  • 321192 বার পঠিত
রাজস্থলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

"মানসম্মত শিক্ষা নিশ্চিত করি এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১৪ মে) বেলা ১১ টায় রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা প্রত্যেক মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় শিক্ষা। প্রাথমিক শিক্ষা ছাড়া কোন শিক্ষার্থীই সঠিক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে না। এজন্য প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাকে কোমলমতি শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল এবং যত্নশীল হতে হবে। শিক্ষার্থীরা যাতে ক্লাসে মনোযোগী এবং সৃজনশীল হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়