হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাজস্থলী সরকারি কলেজে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল ১০ টায় রাজস্থলী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাবি শিক্ষার্থী সাম্যের হত্যা মামলায় গাফলতির প্রতিবাদে এবং হত্যাকান্ডে জড়িত মুল ঘাতকসহ সব আসামীকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কর্মসূচির আওতায় রাজস্থলী কলেজ ছাত্রদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এসময় রাজস্থলী সরকারি কলেজের সাধারণ ছাত্রসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |