Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 13-06-2025 ইং
  • 665174 বার পঠিত
দীঘিনালায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ জুন) বিকাল ৩টায় দীঘিনালা সেলফি রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়।


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাশেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন।


সম্মেলনে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল আজিজী।

উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মোয়াজ্জিন ও ওলামা-মাশায়েখগণ সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


সম্মেলন শেষে দীঘিনালা উপজেলা শাখার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। দায়িত্বপ্রাপ্তরা হলেন:


সভাপতি: হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল আজিজী


সিনিয়র সহ-সভাপতি: মাওলানা মাইনুদ্দিন

সাধারণ সম্পাদক: মাওলানা আবদুর রাজ্জাক


সাংগঠনিক সম্পাদক: মাওলানা আবদুল্লাহ আল মামুন

প্রচার সম্পাদক: মাওলানা রবিউল


প্রধান অতিথি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাশেমী বলেন,

"জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শুধু একটি সংগঠন নয়, বরং এটি একটি আদর্শ ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম। দীঘিনালার এই সম্মেলন প্রমাণ করে যে ওলামায়ে কেরাম একত্রিত হলে সমাজে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সচেতনতা প্রতিষ্ঠা সম্ভব। আমি আশা করি এই নবগঠিত কমিটি দীঘিনালায় দ্বীন প্রচার, ইমামদের অধিকার সংরক্ষণ, এবং সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"


সভাপতি হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল আজিজী বলেন,

"আমরা দীঘিনালায় এই প্রথমবারের মতো জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে পেরেছি, এটা আমাদের জন্য একটি বড় অর্জন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দ্বীনি দায়িত্ব, সমাজ সংস্কার, যুব সমাজকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধকরণ ও ইসলামের খেদমতে একযোগে কাজ করব ইনশাআল্লাহ। দীঘিনালার প্রতিটি মসজিদের ইমাম-মোয়াজ্জেমগণকে নিয়ে একটি ঐক্যবদ্ধ দ্বীনি সমাজ গড়ার লক্ষ্যে আমরা কাজ করব।”


সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক বলেন,

"আমরা এই কমিটি গঠনের মাধ্যমে দীঘিনালায় একটি শক্তিশালী ওলামা পরিষদ তৈরি করতে চাই, যারা সমাজে সত্য ও ন্যায়ের কথা বলবে, মানুষের দ্বীনী ও সামাজিক উন্নয়নে কাজ করবে। আমি আশা করি, আমরা সবাই সম্মিলিতভাবে দ্বীনের খেদমতে একসাথে কাজ করব এবং জাতির সামনে ইসলামের সঠিক রূপ তুলে ধরব।"


সম্মেলনের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রম শেষ হয়।



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়