Logo
| বঙ্গাব্দ

রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক আটক

  • আপডেট টাইম : 20-06-2025 ইং
  • 384410 বার পঠিত
রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক আটক
রিপোর্টারঃ N/A

রামগড়, প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করেছে রামগড় থানা পুলিশ। 



পুলিশ জানিয়েছে, বুধবার (১৮জুন) সন্ধ্যায় পুলিশের বিশেষ অভিযানে রামগড় ইমিগ্রেশন স্কেল ফেনীরকুল এলাকার রামগড়- বারৈয়ারহাট পাকা রাস্তার উপর একটি ইজিবাইক থেকে দুই যুবককে তল্লাশি করে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন, রামগড় পৌরসভার উত্তর গর্জনতলী এলাকার আবুল কাশেম এর ছেলে মোঃ জালাল উদ্দিন (৩২) ও পৌরসভার তৈছালাপাড়া এলাকার মাদু মিয়ার ছেলে খোরশেদ আলম মনা (২১)। 



আটকের সত্যতা নিশ্চিত করে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ মঈন উদ্দিন জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযানে থানা এলাকায় মাদকসহ হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়