Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে ফল মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 24-06-2025 ইং
  • 428804 বার পঠিত
রাজস্থলীতে ফল মেলা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

"দেশী ফল বেশি খাই, আসুন লেবুর গাছ লাগাই" প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ফল মেলা উপলক্ষে উপজেলার তিনটি ইউনিয়নের কৃষি উদ্যোক্তাদের নিকট থেকে সংগ্রহ করা বিভিন্ন প্রজাতির ফলের প্রদর্শনীর আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়াজ বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এই ফল মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। এতে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রাজু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজল তালুকদার ও মো. শাহজাহান, জয়নাল আবেদিনসহ সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তারা কৃষি উদ্যোক্তাদের ফরমালিনমুক্ত দেশীয় ফল উৎপাদনে উৎসাহ এবং দেশব্যাপী দেশীয় ফল সরবরাহ করার পরামর্শ প্রদান করেন। ভোক্তারা যাতে দেশীয় ফরমালিনমুক্ত ফল ফলাদি ক্রয় করেন সেজন্য সবাইকে আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়