নানিয়ারচর প্রতিনিধি
পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত সপ্তম শ্রেণির অর্ধ-বার্ষিকী পরীক্ষার প্রশ্নপত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় পরীক্ষায় ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ সম্পর্কিত দুটি প্রশ্ন থাকায় সামাজিক মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।
রবিবার (৬ জুলাই) সকালে বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে করেন। এতে বলা হয়-
প্রিয় সাংবাদিকবৃন্দ, আসালমু আলাইকুম। সকলকে আমার ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সালাম, আদাব ও নমস্কার জানাচ্ছি। আমি অত্যন্ত দুঃখ ও অনুতাপের সাথে জানাচ্ছি যে, আমার কর্মরত নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে গত ২ জুলাই-২৫ তারিখে অনুষ্ঠিত অর্ধ-বার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণির “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বিষয়ের প্রশ্নপত্রে- বঙ্গবন্ধু স্যাটালাইট সম্পর্কে যা জানো লিখ এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নামের দেশের প্রথম স্যাটেলাইট মহাকাশযানটি কবে উৎক্ষেপন করা হয়? এই দুটি প্রশ্ন সম্বলিত প্রশ্নপত্রের পরীক্ষা গ্রহণ করা হয়। বিষয়টি পত্রিকায় প্রকাশিত হয়েছে বলে জেনেছি। এবিষয়ে সাংবাদিকগণ আমাকে যখন মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেছেন তাখন আমি দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করছিলাম। ব্যস্ততার কারণে কল রিসিভ করতে পারিনি। ফলে এই বিষয়ে তাৎক্ষণিক আমার এবং আমার প্রতিষ্ঠানের অবস্থান জানাতে পরিনি।
এই ধরণের বিতর্কিত প্রশ্ন প্রণিত হওয়ায় আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। প্রশ্নপত্রটি খোলা হয়েছিল পরীক্ষা আরম্ভ হওয়ার ১০ মিনিট পূর্বে। প্রশ্নপত্র তাৎক্ষণিক যাচাই না করে অসতর্কবশত নির্ধারিত সময়ে পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করা হয়। পরীক্ষার প্রশ্নগুলো প্রণিত চট্টগামস্থ সৃজনী প্রেস থেকে আনা হয়েছে। এই ব্যাপারে প্রেস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা দুঃখ প্রকাশ করে বলেন- ভূলবশত: এই ধরণের প্রশ্ন ছাপানো হয়েছে।
অতএব সাংবাদিকগণের মাধ্যমে এই বিষয়টি পরিস্কার করতে চাই যে, এই ধরণের অনাকাঙ্খিত ঘটনার ভবিষ্যতে যাতে পূণরাবৃত্তি না ঘটে এজন্য অধিকতর সতর্ককতা অবলম্বন করা হবে। তাই বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |