Logo
| বঙ্গাব্দ

বাঙ্গালহালিয়া থেকে পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ

  • আপডেট টাইম : 14-08-2025 ইং
  • 342414 বার পঠিত
বাঙ্গালহালিয়া থেকে পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামী আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। 


বিশেষ অভিযানে আটককৃত এই আসামী মোঃ ইমান আলী (৪৫) রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে। 


চন্দ্রঘোনা থানা সুত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে থানার এসআই টিটু চন্দ্র দাস এবং এএসআই নূরুল আমিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে 

জিআর-৩৪০/১৯ (মোড়েলগঞ্জ) এর পরোয়ানাভূক্ত এই আসামীকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।


চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কামাল গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন এবং বলেন বৃহস্পতিবার (১৪আগস্ট) সকালে আসামীকে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়