Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 09-09-2025 ইং
  • 465074 বার পঠিত
রাজস্থলীতে জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ক সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

পার্বত্য চট্টগ্রামে মেয়ে ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে রাঙামাটির রাজস্থলী উপজেলায় বাংলাদেশ পুলিশ রাজস্থলী থানার উদ্যোগে এবং ইআরআরডি-সিএইচটির সহযোগিতায় জেন্ডার ভিত্তিক ও ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিষেবা বিষয়ক জনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে জেন্ডার ভিত্তিক ও ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিষেবা বিষয়ে জনসচেতনতা মুলক এই বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী সার্কেলের সহকারি পুলিশ সুপার নুরুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, জামায়াতের সেক্রেটারি মো. রেজাউল করিম, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদার, উপজেলার সকল হেডম্যান, কারবারিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এসময় সহকারি পুলিশ সুপার নুরুল আমিন বলেন, বাংলাদেশ পুলিশ জনগণ এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সবসময় কাজ করে আসছে। সাধারণ মানুষের আইনশৃঙ্খলা সম্পর্কিত যেকোন সমস্যা সমাধানে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। গ্রামে-গ্রামে, মহল্লায়-মহল্লায় এমনকি প্রত্যন্ত অঞ্চলে যেসব নারী নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটে সেসব যেন আর না হয় সেজন্য পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার সবসময় কাজ করে যাচ্ছে।

তিনি জেন্ডার ভিত্তিক সহিংসতা, নারী শিক্ষা, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, সমাজের বিভিন্ন দায়িত্বশীল স্থানে নারীদের অন্তর্ভুক্তিকরণসহ ইত্যাদি বিষয়ে সকলের মাঝে সচেতনতা সৃষ্টিতে আলোচনা করেন। এছাড়াও সমাজের সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ যেন নির্ভয়ে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেন সেজন্য সকলকে আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়