Logo
| বঙ্গাব্দ

ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন

  • আপডেট টাইম : 30-11-2025 ইং
  • 382579 বার পঠিত
ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়ের সভাকক্ষে অভিভাবকদের অংশগ্রহণে এই কমিটি গঠন করা হয়।

ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং বাঙ্গালহালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. এমদাদুল হক মিলনের সভাপতিত্বে আয়োজিত সভায় ১১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন অভিভাবক আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিংহ্লা মারমা এবং অন্যান্যরা সদস্য নির্বাচিত হয়েছেন।

এসময় সভাপতির বক্তব্যে এমদাদুল হক মিলন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে অল্প বয়সে পড়ালেখা থেকে ছিটকে না যায় সেজন্য সকল অভিভাবক এবং দায়িত্বশীলদের সচেতন হতে হবে। বাল্যবিবাহের কারণে যেন কোন শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ না হয় সেদিকে নজর দিতে হবে। সর্বোপরি শিক্ষার মানোন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ মানসম্মত শিক্ষা নিশ্চিত এবং ছাত্র ছাত্রীদের জন্য পড়ালেখার সুন্দর পরিবেশ পরিবেশ সৃষ্টি করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়