Logo
| বঙ্গাব্দ

নির্বাচনে প্রার্থীদের প্রচারণা; রাজস্থলী মোবাইল কোর্ট পরিচালনা

  • আপডেট টাইম : 25-01-2026 ইং
  • 108460 বার পঠিত
নির্বাচনে প্রার্থীদের প্রচারণা; রাজস্থলী মোবাইল কোর্ট পরিচালনা
রিপোর্টারঃ হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা এবং আচরণবিধি তদারকির অংশ হিসেবে রাজস্থলী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় রাজস্থলী উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কঙ্কনা প্রভা এই অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারের বিভিন্ন পয়েন্টে প্রার্থীদের টাঙানো ব্যানার, পোস্টার এবং বিলি করা লিফলেটগুলো নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী হয়েছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এসময় তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

বাজার পর্যবেক্ষণের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট কঙ্কনা প্রভা আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

মোবাইল কোর্ট পরিচালনাকালে রাজস্থলী থানার এসআই মোঃ হাফিজ, উপজেলা নির্বাহী কার্যালয়ের সিএ মোঃ জাহাঙ্গীর হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং নির্বাচনী আচরণবিধি সমুন্নত রাখতে এই ধরণের পর্যবেক্ষণ ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়