Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে হেডম্যান-কার্বারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 06-04-2025 ইং
  • 456291 বার পঠিত
খাগড়াছড়িতে হেডম্যান-কার্বারীদের  সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের হেডম্যান-কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) বিকালো পৌর টাউন হলে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি খনিরঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

সভায় ত্রিপুরা হেডম্যান-কার্বারীরা বক্তব্যে তাদের বিভিন্ন দাবি দাওয়া ও সামাজিক বিভিন্ন বিষয় তুলে ধরেন।

পাহাড়ে ফ্যাসিস্ট আ'লীগ সরকারের মেয়াদে ত্রিপুরাদের ব্যবহার করে বিবাদ সৃষ্টি করে ফায়দা লুটেছে। যাতে সেটি পুনরাবৃত্তি না ঘটে সেজন্য গ্রাম, পাড়া পর্যায়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। আগামীতে ধানের শীষে ভোট দেয়ার প্রতিজ্ঞাবদ্ধ হন ত্রিপুরারা।

সভায় ওয়াদুদ ভূঁইয়া ত্রিপুরাসহ পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য, বিশ্বাস, আস্থা ও ভালোবাসার বন্ধন সৃষ্টি করে মিলেমিশে থাকার আহবান জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা, হেডম্যান ও কার্বারী প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়