Logo
| বঙ্গাব্দ

সরকারি চাল মজুদের দায়ে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড

  • আপডেট টাইম : 24-04-2025 ইং
  • 699635 বার পঠিত
সরকারি চাল মজুদের দায়ে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড
রিপোর্টারঃ N/A

নিজস্ব প্রতিবেদকঃ

পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে সরকারি চালের বস্তা দোকানে মজুদ করার দায়ে তিন ব্যবসায়ীকে নগদ অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকেলে উপজেলার মাইনীমুখ বাজারে সরকারি চাল মজুদ আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।

এসময় সরকারি চাল গোডাউনে অবৈধ ভাবে মজুদ রাখার দায়ে খাদ্যদ্রব্য উৎপাদন মজুদ বিপনন-বিতরণ ও স্থানান্তর আইন ২০২৩ এর ২১নং আইনে মাইনীমুখ বাজারের ইখওয়ান স্টোরকে নগদ পনেরো হাজার টাকা, কাদের স্টোরকে দশ হাজার টাকা এবং মেসার্স রহমত স্টোরকে দশ হাজার টাকা সহ মোট পয়ত্রিশ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ জানান, অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে তিনি বাজারের সকল ব্যবসায়ীকে সর্তক করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়