Logo
| বঙ্গাব্দ

প্রথমবারের মতো সরকারি সহায়তা পেলো সাজেকের নিউথাংনাক পাড়া

  • আপডেট টাইম : 08-06-2025 ইং
  • 500785 বার পঠিত
প্রথমবারের মতো সরকারি সহায়তা পেলো সাজেকের নিউথাংনাক পাড়া
রিপোর্টারঃ N/A

 বাঘাইছড়ি প্রতিনিধিঃ

ঝড়বৃষ্টি এবং বজ্রপাতে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম নিউথাংনাক পাড়ায় সড়ক যোগাযোগ ব্যাবস্থা না থাকায় ৩ দিন পায়ে হেটে পৌছানো হয়েছে উপজেলা প্রশাসনের সরকারি সহায়তা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা সদর থেকে উত্তরে প্রায় ৮০ কিলোমিটার দূরে সীমান্তবর্তী এই গ্রামে ৩০টি ত্রিপুরা পরিবারের বাস সড়ক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং চিকিৎসার কোন ব্যবস্থা না থাকায় একেবারে প্রকৃতির উপর নির্ভর করতে হয়। সড়ক যোগাযোগ না থাকায় মুল ভূখণ্ড থেকে একপ্রকার বিচ্ছিন্ন এসব এলাকায় কখনোই পৌছায় না সরকারি কোন সহায়তা।


গত ২৯ মে ঝড়ে ২০টি পরিবারের বসত ঘর উড়ে যায় এবং বজ্রপাতে নলেনটি ত্রিপুরা নামে দুই সন্তানের জননী বিধবা নারী মারাত্মক ভাবে আহত হয়েছেন। বজ্রপাতে তার পিট ও বুকের একপাশে জ্বলছে যায়। এ খবর ৭১ টিভি সহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হলে বিজিবি আহত নারীর চিকিৎসা সেবায় এগিয়ে আসে। এরপর বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হলে ওই গ্রামের ২০টি পরিবারের জন্য ১ টন চাউল, ২০ প্যাকেট শুকনো খাবার, ৫০টি কম্বল সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।

প্রথমে পিক-আপে করে সড়ক পথে মাচালং ৯ নম্বর পাড়ায় পাঠানো হয় পরে স্থানীয় ৫ জন প্রোটার মাথায় করে ৩ দিন পায়ে হেটে দূর্গম নিউথাংনাক পাড়ায় পাঠানো হয়েছে। এসব সহায়তা পেয়ে স্থানীয়রা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়