বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের নেতৃত্বে সহকারী পরিচালক সহ একটি বি টাইপ টহল দল সোমবার দুপুরে মারিশ্যা তুলাবন এলাকার বৃষকেতু চাকমার সেগুন বাগানে অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠগুলো ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠ প্রায় একশ তেতাল্লিশ ঘনফুট আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য দুই লক্ষ পচাশি হাজার পাঁচশত বিশ টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |