Logo
| বঙ্গাব্দ

বাঙ্গালহালিয়াতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিশেষ ক্যাম্পেইন

  • আপডেট টাইম : 24-02-2026 ইং
  • 284835 বার পঠিত
বাঙ্গালহালিয়াতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিশেষ ক্যাম্পেইন
রিপোর্টারঃ N/A
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত ‘বিশেষ ক্যাম্পেইন ২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।

সভায় প্রধান অতিথি বলেন, একটি দেশের সঠিক পরিকল্পনার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন অত্যন্ত জরুরি। প্রতিটি ওয়ার্ডে যাতে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা হয়, সে লক্ষ্যে জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। নিবন্ধন কার্যক্রমের পাশাপাশি সভায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন তিনি। স্থানীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন, ইউপি সদস্য কাইয়ুম হোসেন মিরাজ, শিমুল দাশ, সালমা আক্তারসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়