Logo
| বঙ্গাব্দ

"শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ" সেনাবাহিনীর অর্থ সহায়তা

  • আপডেট টাইম : 04-03-2026 ইং
  • 67879 বার পঠিত
"শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ" সেনাবাহিনীর অর্থ সহায়তা
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের মুড়াপাড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের আয়োজিত "শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ" অনুষ্ঠানে অর্থ সহায়তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন।


আজ বুধবার (৪ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী ও ক্যাপ্টেন মো. আসিফ বিন ফারুক।


"শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ" অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নগদ অর্থ সহায়তা প্রদান ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে বলে জানিয়েছে সেনা সূত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়