Logo
| বঙ্গাব্দ

দূর্গম সাজেকে সেনাবাহিনীর সহযোগিতায় স্বাধীনতা দিবস উদযাপন

  • আপডেট টাইম : 26-03-2026 ইং
  • 134985 বার পঠিত
দূর্গম সাজেকে সেনাবাহিনীর সহযোগিতায় স্বাধীনতা দিবস উদযাপন
রিপোর্টারঃ N/A
নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেক স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইহাট জোনের অধিনায়ক লে. কর্নেল মো. তারেকুল ইমরান। এ সময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক এবং লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল আরাফাতসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে অনুষ্টানে প্রধান অতিথি লে. কর্নেল মো. তারেকুল ইমরান তাঁর বক্তব্যে বলেন, "২৬ মার্চ বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া সবার দায়িত্ব। তিনি আরও বলেন, দুর্গম পাহাড়ি এলাকাতেও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।"

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়, যা স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়