Logo
| বঙ্গাব্দ

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম : 23-03-2025 ইং
  • 438283 বার পঠিত
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ সমাবেশ
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ঢাকা মহানগর শাখার দুই নেতার ওপর সন্ত্রাসী হামলা ও ইফতার মাহফিল বন্ধের প্রতিবাদে কাপ্তাই শাখার উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) সকাল ১০টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে শ্রমিক কর্মচারী ইউনিয়নের এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখার সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি কবিরুল ইসলাম কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম, আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, যুগ্ম-সম্পাদক কাজী আবদুল হান্নান, মাহাবুব রহমান, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, সাজ্জাদুল ইসলাম চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আ'লীগের দোসরা দীর্ঘ ১৭ বছর আমাদের ওপর নির্যাতন নীপিড়ন করেছে। আর এখন চোরাগুপ্ত হামলা করছে। এদের বিরুদ্ধে সকল নেতাকর্মীদের সচেতন থাকার আহবান জানানো হয়। সমাবেশে বক্তারা আরও বলেন, ভারতে পলাতক আওয়ামীলীগ ফ্যাসিবাদের দোসর সাবেক শ্রমিকলীগ নেতাসহ আরও কয়েকজন মিলে ঢাকা মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল আলিম তালুকদার ও মহানগর নেতা খলিলুর রহমানের ওপর গুপ্ত হামলা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

এসময় বিউবো প্রশাসন কর্তৃক আদেশ জারির মাধ্যমে সারাদেশে ইফতার মাহফিল বন্ধ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদ জানানো হয়। পরে কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপকের নিকট একটি স্মারকলিপি প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়