Logo
| বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম : 07-04-2025 ইং
  • 485813 বার পঠিত
গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়িতে সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


আজ সোমবার ৭ এপ্রিল  ২০২৫, সোমবার  সকালে পানছড়ি বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা দলিলুর রহমান এর সভাপতিত্বে মিছিলটি বাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রদক্ষিন  করে জিয়া স্কোয়ারে এসে সমাবেশ  অনুষ্ঠিত হয়।  


সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক  হামলার তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইজরায়েল  পন্য বর্জনের  আহবান জানান। একই সাথ সারা বিশ্বে মুসলমানদের  উপর নির্যাতনম ও ভারতে নামাজরত মুসল্লিদের উপর নির্যাতনের নিন্দা জানান। সকল মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।



সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী  বাংলাদেশ  সভাপতি  মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির  সহ সভাপতি  নুরুল কায়েশ শিমুল,  মুফতি মহিউদ্দিন, মাওলানা নুর মোহাম্মদ,  জামায়েত ইসলামী'র সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, বায়তুল মাল সম্পাদক মাওলানা মোঃ আব্দুল খালেক, ইসলামী আন্দোলনের সভাপতি আবু বক্কর, সেক্রেটারি মোঃ ইব্রাহিম খলিল, ছাত্র  সমম্বয়ক শোয়েব হাসান, সহ সর্বস্তরের সহস্রাধিক মুসলিম তাওহীদি জনতা অংশ গ্রহণ করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়