কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন কর্তৃক কেংড়াছড়ি মসজিদের অযুখানার চাল নির্মানের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ জুন) রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আরই ব্যাটালিয়ন কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় এই ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকার কেংড়াছড়ি মসজিদের অযুখানার চাল নির্মানের জন্য এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
১০ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন। ১০ আরই ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম শান্তি ও সম্প্রীতি উন্নয়নে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |