Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে ইমাম মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম : 30-03-2025 ইং
  • 546290 বার পঠিত
বাঘাইছড়িতে ইমাম মুয়াজ্জিনের মাঝে  ঈদ উপহার বিতরণ
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে ঈদ উপহার (নগদ অর্থ) বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ মার্চ) বেলা ৩টায় জেলা পরিষদ বিশ্রামাগারে উপজেলার মোট ৮৩ জন মসজিদে দায়িত্বশীল ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের নিকট ঈদ উপহার তুলে দেওয়া হয়।

এসময় বাঘাইছড়ি ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ দেওয়ান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম, উপজেলা সদর মসজিদে খতিব মাওলানা ফয়জুল আমিন কুতুবী, পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমেদ, চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা সোলাইমান হোসেন খান সহ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়