নানিয়ারচর প্রতিনিধিঃ
কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ১১-১৫ এপ্রিল পর্যন্ত চলমান জামায়াতে ইসলামীর ‘গণসংযোগ পক্ষ’ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বিভিন্ন স্থানে গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) নানিয়ারচর সদর বাজার এলাকায় এ গণসংযোগে অংশ নেন জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কার্যনির্বাহী সদস্য এডভোকেট হারুন অর রশিদ, নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জুলফিকার আলী, নায়েবে আমীর মো. ইসমাইল হোসেন সিরাজী, নানিয়ারচর সদর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মো৷ জাকির হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময়, সাংগঠনিক বার্তা পৌঁছে দেওয়া এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে জনগণের মতামত গ্রহণ করা হয়।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, এই গণসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন এবং তাদের আশা-আকাঙ্ক্ষা জানার চেষ্টা করা হচ্ছে। তারা আরও জানান, এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |